31 C
আবহাওয়া
৪:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ৮ টার পর খোলা রাখায় ২১ দোকান মা‌লিককে জরিমানা

৮ টার পর খোলা রাখায় ২১ দোকান মা‌লিককে জরিমানা

জরিমানা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে রাত ৮টার পর দোকান খোলা রাখায় চ স্থানে ২১ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাত ৮ থেকে ১০টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নগরের বায়েজিদ ও উত্তর কাট্টলী এলাকায় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, চকবাজার এলাকায় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন, কাজির দেউড়ি এলাকায় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বায়েজিদ ও উত্তর কাট্টলী এলাকার স্পাইস ভিলাকে ২ হাজার টাকা, সরিষাবাড়ি ২ হাজার টাকা, কুক আউট ৫ হাজার টাকা, আবুল কালাম ১ হাজার টাকা, সামিয়া ইলেকট্রনিক্স ২ হাজার টাকা, জামান হোটেল ২ হাজার টাকা, জেএসি রিফুয়েলিং স্টেশনকে ১০ হাজার টাকাসহ মোট- ৭টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন চট্টগ্রামের চকবাজার এলাকায় ওয়ালটন শো রুমসহ আটটি দোকানকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান কাজির দেউড়ি এলাকায় ৬ টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী