28 C
আবহাওয়া
১০:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

ট্রেন

বিএনএ বিশ্ব, ঢাকা: পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। সোমবার (৭ জুন) পাকিস্তানের দক্ষিণাঞ্চলে দারকিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর-দ্য ডন।

পাকিস্তানি গণমাধ্যম জানায়, মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হলে দ্রুত স্যার সাঈদ এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন এটিকে আঘাত হানে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা ওসমান আবদুল্লাহ বলেন, মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হলে এতে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, গ্রামের মানুষ, উদ্ধারকর্মী এবং পুলিশ সদস্যরা মৃত এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!