32 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত


বিএনএ, ঢাকা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালেহা বেগম পলির প্রার্থিতা আপিল বিভাগ থেকে বৈধ হওয়ায় সব পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।সোমবার এক ঘোষণায় নির্বাচন স্থগিত করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

কমিশনের নির্বাচন পরিচালনা ২-এর উপসচিব মো. আতিয়ার রহমানের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়।

ঘোষণায় জানানো হয়েছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে আগামী ৮ মে নাঙ্গালকোট উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা। কিন্তু এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই অবৈধ হওয়ায় তিনি আপিল করেন।

পরে আপিল বিভাগ সোমবার প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করায় সব পদের নির্বাচন স্থগিত করা হলো। ঘোষণায় আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

কুমিল্লা জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, নির্বাচন স্থগিত করা হয়েছে। পুনরায় কবে নির্বাচন হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।

উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালেহা বেগম পলি উপজেলা রায়কোট উত্তর ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে জেলা নির্বাচন কমিশন। পরে তিনি আপিল করলে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্ট।

বিএনএ/এমএফ, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল