30.9 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্র-ইয়াবাসহ জামায়াতের শাহজাহান চৌধুরীর কর্মী গ্রেপ্তার!

অস্ত্র-ইয়াবাসহ জামায়াতের শাহজাহান চৌধুরীর কর্মী গ্রেপ্তার!


বিএনএ, সাতকানিয়া: বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও তিন হাজার ইয়াবাসহ জামায়াতে ইসলামীর কর্মী মো. কামাল ওরফে পিচ্চি কামালকে (৩৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এর আগেও তিনি একবার ১০ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার থেকে গ্রেপ্তার হয়েছিলেন ।

গ্রেপ্তার মো. কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।জানা যায়, তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন শাখা জামায়াতের কর্মী এবং এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর কাছের লোক।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে  ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বসতঘরে লুকিয়ে থাকা কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘরটি তল্লাশি করে তিন হাজার ইয়াবা, দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

একই ঘটনায় রাকিব নামে আরেক অভিযুক্ত ওই সময় বসতঘরে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় সেনাবাহিনী।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, উদ্ধার করা অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার কামালকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ