23 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

সিরাজগঞ্জে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

সিরাজগঞ্জে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

বিএনএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে অটোরিকশা আরোহী মা (অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা) ও দুই ছেলে-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের মিরপুর কালাচাঁদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রিফাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে ওয়াদি (১২) ও মেয়ে ছয়ফা (৬)।

আহত অটোরিকশা চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হামীম জানান, অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাওয়ার পথে এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে কড্ডা থেকে সিরাজগঞ্জগামী যাত্রাবাহী একটি বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদের চাপা দেয়।

এসময় রিকশাটি ট্রাকের পেছনে দুমরে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ রুনী ও তার ছেলে ওয়াদী মারা যায়। এতে গুরুতর আহত হয় রিকশাচালক ও শিশু সয়ফা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু ছয়ফাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার সহকারী উপ-পরিদর্শক আজাবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স