28 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » মুন্সীগঞ্জে প্রায় ৬৯ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জে প্রায় ৬৯ লাখ টাকার জাটকা জব্দ


বিএনএ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া থেকে প্রায় ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের প্রায় ৯ হাজার ৮৫০ কেজি জাটকা আটক করেছে কোস্ট গার্ড গজারিয়া স্টেশন।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকা থেকে এসব জাটকা আটক করা হয়। কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৫টায় ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ