28 C
আবহাওয়া
৫:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ


বিএনএ, ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল তিব্বত।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে।

প্রসঙ্গত, এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত