20 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা ফাওজুল কবির

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা ফাওজুল কবির


বিএনএ, নরসিংদী : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘নেভাল সিরাজকে তার ভিন্ন মতের কারণে হত্যা করা হয়েছে। আমরা এই ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ হচ্ছে বহু মতের দেশ ও বহু ধর্মের দেশ। মানুষ বিভিন্ন রকমের আচরণ করবে ও বহু মতকে ধারণ করবে। এ মতামতের কারণে কাউকে অনিশ্চয়তায় যেন থাকতে না হয় ও কাউকে যেন হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।’

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনায় বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করেন। যার যে মত হোক, যার যে দল হোক, সে নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা তাদের পেছনে দাঁড়াবো। কাউকে আপনারা সে সুযোগ দেবেন না, যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং ভোট কেন্দ্র দখল করতে পারে। একটা সুন্দর নির্বাচন করলে, আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর দ্বিতীয় সন্তান মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ