27.9 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মুরাদকে পদত্যাগের নির্দেশ : আলহামদুলিল্লাহ বললেন মাহি

মুরাদকে পদত্যাগের নির্দেশ : আলহামদুলিল্লাহ বললেন মাহি


বিএনএ : তথ্য প্রতিমন্ত্রী মুরাদের সঙ্গে ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপ রোববার রাতে ফাঁস হয়। ফোনালাপে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। এরই প্রেক্ষিতে সোমবার রাতে তথ্য প্রতিমন্ত্রীকে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বর্তমানে স্বামীর সঙ্গে সৌদি আরবে ওমরাহ করছেন মাহিয়া মাহি। ওই বিষয়ে কথা বলা থেকে বিরত ছিলেন।

তবে তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেয়ার খবরের পর হারাম শরীফ থেকে ফেসবুকে লাইভে আসেন মাহি। আড়াই মিনিটের লাইভে তিনি বলেন, যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি তিনি তার রেজাল্ট পেয়েছেন। আলহামদুলিল্লাহ।

ওই ভিডিওতে মাহি বলেন, ‘আমি সেদিনও খুব বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আঘাত লেগেছে তা শুধু আমি আর আমার আল্লাহ জানেন। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। দেশবাসীর কাছে আমি কতটুকু ছোট হলাম। কিন্তু আপনারা নিজ থেকে একটু চিন্তা করে দেখবেন এই ভাষা ও ব্যবহারের কি প্রতিউত্তর আমার দেওয়া উচিত ছিল। সেদিন আসলে আমার বলার কিছু ছিলো না, তাই আমি চুপ থেকে পাশ কাটিয়ে গিয়েছি।

কালো বোরকা ও কালো মাস্ক পরা মাহি আরও বলেন, এটা ঠিক দুই বছর আগের একটি ঘটনা ছিল। আমি বরাবরের মতোই আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি, কোনো না কোনো দিন সেই রেজাল্টটা তিনি পাবেন এবং তিনি পেয়েছেন। এটা প্রমাণিত। আলহামদুলিল্লাহ…

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি