18 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আইপি টিভি নিউজ করতে পারবে না – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আইপি টিভি নিউজ করতে পারবে না – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আইপি টিভি নিউজ করতে পারবে না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনএ, ঢাকা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপি টিভি কোনো সংবাদ প্রচার করতে পারে না। সেজন্য যেসব আইপি টিভি সংবাদ প্রচার করে শিগগিরই সেগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে ।

বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

আইপি টিভি একটি বড় বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, এটি সারা পৃথিবীর বাস্তবতা, নিউ মিডিয়া। এটিকে বন্ধ করা সমীচীন নয়। তবে ব্যাঙের ছাতার মতো আইপি টিভি, এটা হতে পারে না। এজন্য আমরা আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়াও শুরু করেছি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় যে সম্প্রচার নীতিমালা পাস হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। আমরা খুব সহসা (শিগগিরই) যেসব আইপিটিভি সংবাদ প্রচার করে, সেগুলোর কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করব।

তিনি বলেন, কিছু আইপি টিভি আছে ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়, ভিন্ন স্বার্থে পরিচালিত হয় এবং নানা অপকর্মের সঙ্গে যুক্ত হয় ও নিজেরাই টেলিভিশন বলে প্রচার করতে থাকে।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, বিএসআরএফের সহ-সভাপতি মোতাহার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বিএসআরএফের যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দফতর সম্পাদক মোশকায়েত মাশরেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল, মাইনুল হোসেন পিন্নু, হাসিব মাহমুদ শাহ, শাহাদত হোসেন রাকিব, বেলাল হোসেন ও রুবায়েত হাসান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী