18 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নিখোঁজ সেই তিন কলেজ ছাত্রী উদ্ধার

নিখোঁজ সেই তিন কলেজ ছাত্রী উদ্ধার

নিখোঁজ সেই তিন কলেজছাত্রী উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবী থেকে ‘নিখোঁজ’ সেই তিন কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।বুধবার(৬ অক্টোবর) ভোরে মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব। র‍্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর রবি খান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন। তারা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ঘুরেন। ঢাকা থেকে কক্সবাজারও গিয়েছিলেন তারা।

তিনি বলেন, ঘটনার পর থেকে আমরা বিষয়টি নিয়ে কাজ করছিলাম। তাদের অবস্থান শনাক্তের পর আমাদের একটি টিম কক্সবাজারে যায়। সেখানে আমাদের সদস্যরা তাদের অনুসরণ করেন। গতকাল তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। আমাদের সদস্যরাও তাদের অনুসরণ করে ঢাকায় আসেন। মিরপুরে প্রবেশের সময় তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে পল্লবী থেকে ওই তিন কলেজছাত্রী নিখোঁজ হন।নিখোঁজদের পরিবার জানায়, তারা বাসা ছেড়ে বের হওয়ার সময় নগদ টাকা, অলংকার ও নিজেদের সার্টিফিকেট নিয়ে যান।পরে তাদের সন্ধান না পেয়ে শনিবার পল্লবী থানায় মামলা করে নিখোঁজ এক ছাত্রীর পরিবার।

তাদের  দাবি , বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।  এর মধ্যে একজন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, অন্য একজন পল্লবী ডিগ্রি কলেজ ও সর্বশেষজন কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী