18 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মুহিবুল্লা হত্যা: আরও ৩ রোহিঙ্গা তিনদিনের রিমান্ডে

মুহিবুল্লা হত্যা: আরও ৩ রোহিঙ্গা তিনদিনের রিমান্ডে

মুহিবুল্লাহ হত্যা : গ্রেফতার ১

বিএনএ, কক্সবাজার : রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও ৩ জন রোহিঙ্গাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ আদেশ দেন

রিমান্ডপ্রাপ্তরা হল, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৫), লম্বাশিয়া ৮ ডাব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নং ব্লকের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩২) ও ৫নং ক্যাম্পের রজক আলীর ছেলে মো. ইলিয়াছ (২৮)।

এর আগে রোহিঙ্গা নেতা মুহিবুল্লা হত্যা মামলায় উখিয়া থানা পুলিশের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র গ্রেপ্তার তিনজন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।  এনিয়ে পৃথকভাবে একই মামলার মোট ৫ জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাকে গুলি করে হত্যা করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী