18 C
আবহাওয়া
১০:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চোরাই সেগুন গাছসহ গ্রেপ্তার ২

চোরাই সেগুন গাছসহ গ্রেপ্তার ২

চোরাই সেগুন গাছসহ গ্রেপ্তার ২

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে এক ট্রাক চোরাই সেগুন গাছসহ ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৫ অক্টোবর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর ছিন্নমূল গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চোরাই সেগুন গাছ পাচারে ব্যবহৃত ট্রাক জব্দ।

গ্রেপ্তারকৃতরা হলেন-সীতাকুণ্ড থানার জঙ্গল ছলিমপুর এলাকার ৭নং সমাজের মো. হোসেনের ছেলে মো. হেলাল উদ্দিন (৩১) এবং বায়েজিদ বোস্তামী থানার ১ নং সমাজের মৃত বাদল বড়ুয়ার ছেলে টুকু বড়ুয়া (৪২)।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জনসংযোগ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, মঙ্গলবার ( ৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরেফিন নগর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই এক ট্রাক সেগুনগাছসহ মো. হেলাল উদ্দিন ও টুকু বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।

ট্রাক নম্বর-সিলেট ড-১১-০৩৬৮। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী