18 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবির চার হলে নতুন হাউজ টিউটর

কুবির চার হলে নতুন হাউজ টিউটর

ফের কুবির শিক্ষক ডরমেটরিতে চুরি, আতঙ্কে শিক্ষকরা

বিএনএ, কুবি (কুমিল্লা) : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের নতুন হাউজ টিউটর নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো.আমিরুল হক চৌধুরী এর স্বাক্ষরিত পৃথক ৪টি অফিসে আদেশ থেকে বিষয়টি জানা যায় ।

অফিস আদেশে অনুযায়ী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক অর্ণব বিশ্বাসকে কাজী নজরুল ইসলাম হলের, আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সজিব রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি বিভাগের প্রভাষক মো. মাকসুদুর রহমানকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের এবং ফার্মেসী বিভাগের প্রভাষক সাদিয়া জাহান এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সংগীতা বসাককে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউজ টিউটর পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

এছাড়া, কাজী নজরুল ইসলাম হলের হাউজ টিউটর ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ এর মেয়াদ চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

প্রসঙ্গত, নতুন নিয়োগ প্রাপ্ত হাউজ টিউটররা তাদের যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বিএনএনিউজ/ হাবীবুর/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী