31 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সাবাস চুনতি ইউপি চেয়ারম্যান

সাবাস চুনতি ইউপি চেয়ারম্যান

সাবাস চুনতি ইউপি চেয়ারম্যান

রায়হান সিকদার, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ মোঃ হোসেন(৪৫) ।তার পিতার নাম মৃত মোঃ আবুল খাইর। তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো আদর্শ পাড়ায়। তার স্ত্রী ও ৫ কন্যা সন্তান রয়েছে। মোঃ হোসেন দিনমজুর। অতি কষ্টে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে দিনযাপন করে যাচ্ছেন। ৫ মেয়ে পড়ালেখা করছে। সংসার এবং মেয়েদের পড়ালেখার খরচ বহন করতে রীতিমত হিমশিম খেতে হয়।তার থাকার ছোট্ট বাড়ী ছাড়া আর কোন সহায় সম্বল নেই বললেই চলে।

এহেন দুঃখ দুর্দশার বিষয়টি চুনতি ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানীর দৃষ্টিগোচর হয়। পরে  ইউপির চেয়ারম্যান জনু নিজস্ব অর্থায়নে অসহায় দিনমজুর মোঃ হোসেনকে ঘর নির্মাণ করে দেয়া হয়। ঘর এখন প্রস্তুত। ৬ এপ্রিল(মঙ্গলবার) সকালে বাড়িটি অসহায় পরিবারকে হস্তান্তর করা হয়। গৃহহীন পরিবারকে দেওয়া ঘরটির উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলাে নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, চুনতি ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী। উদ্বোধনের সময় মোনাজাত পরিচালনা করেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫