18 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনএ, কুবি: মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার(৬ মার্চ) বিকাল সোয়া ৫ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাহীনতা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

জানা যায়, ২০১৭ সালের ২৭ মে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সোহাগ-জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করা হয়। একই বছরের ২৩ নভেম্বর ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় সোহাগ-জাকির কমিটি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব একাধিকবার পরিবর্তন হলেও সাড়ে ৫ বছরেও পরিবর্তন হয়নি ছাত্রলীগের কুবি ইউনিটের নেতৃত্ব।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী