30.9 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের গুলিবিদ্ধ


বিএনএ, ঢাকা : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্ট্যাটাসে লেখা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।’

ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে আরেক স্ট্যাটাসে লেখা হয়, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহবান জানাই।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ