33 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশকে হত্যা

ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশকে হত্যা

ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশকে হত্যা

বিএনএ, রাজবাড়ি: রাজবাড়ির বালিয়াকান্দিতে রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রনজিৎ কুমার নির্বাচন উপলক্ষে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পাহারার দায়িত্বে ছিলেন। তিনি চরআড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে।

বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেন বলেন, রনজিৎ কুমার রাতে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আসেন। তার সঙ্গে রাতে আমিও ছিলাম। রাত ৩টার দিকে রনজিৎ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে যান। প্রায় আধঘণ্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় খোঁজাখুঁজি করি। পরে স্কুলের ম্যাডাম ও স্থানীয় ইউপি সদস্যকে ফোনে বিষয়টি জানাই। ভোর ৫টার দিকে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানে রনজিতের মরদেহ পাওয়া যায়।

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ জানান, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর