18 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে বন্ধুসভার নেতৃত্বে শান্তা-তানিম

কুবিতে বন্ধুসভার নেতৃত্বে শান্তা-তানিম


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে গণিত বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তাকে সভাপতি ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তানিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বন্ধুসভার অফিসিয়াল ফেসবুক পেইজে বন্ধুসভার সভাপতি উত্তর রায় ও নির্বাহী সভাপতি মৌসুমি মৌ এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান আরিফ ও মোঃ শামীম আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ও মোঃ মাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানজীম আহমেদ সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মানছুর আলম, প্রচার সম্পাদক তানভীর সালাম অর্ণব, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রুপম দাশ, সাংস্কৃতিক সম্পাদক অন্তু চন্দ্র অর্ঘ, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক আশ শিফা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক মোরসালিন, দুর্যোগ ও ত্রান সম্পাদক প্রকাশ পাল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দিপক চন্দ্র দেব, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ সুমন আহমেদ রাহাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুদেপা দেবনাথ মিতু, ম্যাগাজিন সম্পাদক মোস্তফা কামাল রিফাত, বইমেলা সম্পাদক নাহিদা আক্তার নীড়া, কার্যনির্বাহী সদস্য শাহদাত তানভীর রাফি, শাহরিয়ার আহমেদ সজিব ও মোঃ পলাশ হাসান।

প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম,  ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক  কাজী ওমর সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা, প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজিউল হক সোহাগ, প্রথম আলো বন্ধুসভা কুবির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, ও সাবেক সাধারণ সম্পাদক ঐশি ভৌমিক।

বিএনএনিউজ/হাবিবুর রহমান / এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী