29 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » শ্যামলী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শ্যামলী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মোটরসাইকেল

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে শ্যামলী বাসের ধাক্কায় মো. তারেক হোসেন (২৭) নামে  এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড থানাধীন মহাসড়কের ঘোড়ামরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা গ্রামের আবুল হাসেমের ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. নাজমুল হোসেন বলেন, আজ সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোড়ামরা এলাকায় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে একই মুখী একটি দ্রুতগামী শ্যামলী বাস ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী মো. তারেক হোসেন মহাসড়কের উপরে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনার পর শ্যামলীর চালক গাড়িটি নিয়ে ভাটিয়ারির একটি পেট্টোল পাম্পে ঢুকে গাড়ি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শ্যামলী বাসটি আটক করে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর