20 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে বিক্ষোভকারীদের গাড়ি চাপা দিল জান্তা বাহিনী

মিয়ানমারে বিক্ষোভকারীদের গাড়ি চাপা দিল জান্তা বাহিনী

মিয়ানমারে বিক্ষোভকারীদের গাড়ি চাপা দিল জান্তা বাহিনী

বিএনএ বিশ্ব ডেস্ক: মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী একটি বিক্ষোভে অংশগ্রহণকারী মানুষের ওপর গাড়ি তুলে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (৫ ডিসেম্বর) সকালে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এই নির্মম ঘটনা ঘটেছে। সে সময় অন্তত ১৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, বিক্ষোভ শুরু হওয়ার পর পেছন দিক থেকে একটি বেসামরিক গাড়ি বিক্ষোভকারীদের ওপর তুলে দেয়া হয়। গাড়িটি বেসামরিক হলেও তাতে সেনাসদস্যরা ছিলেন। গাড়ি তুলে দেয়ার পর ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা। তখন বিক্ষোভকারীদের মারধর ও গ্রেফতার শুরু করে নিরাপত্তা বাহিনী। কিছু বিক্ষোভকারী মাথায় গুরুতরভাবে আঘাত পেয়েছেন এবং অজ্ঞান হয়ে গেছেন।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াঙ্গুনে সকালে হঠাৎ করেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরুর কয়েক মিনিটের মাথায় তাদের ওপর গাড়ি তুলে দেয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে গাড়ি তুলে দিয়েই ক্ষান্ত থাকেনি তারা। বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ওপর একটি গাড়ি উঠে গেছে। সড়কে লোকজন পড়ে আছেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ দেশটির অনেক রাজনীতিককে বন্দী করে রেখেছে তারা।

সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে বিক্ষোভ করে আসছেন সাধারণ জনতা। দেশটিতে সেনা শাসনবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত এক হাজার ৩শ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। কারাগারে আছেন কয়েক হাজার মানুষ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী