28 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি : মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি : মির্জা ফখরুল


বিএনএ, ঢাকা :  বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা  ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি। এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া বিষয়ক আইন বাতিল করতে বলেছি। এছাড়া সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করতে বলেছি।

তিনি বলেন, সকল ভুয়া নির্বাচনে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেছি। প্রশাসনে আওয়ামী লীগ দোসরারা এখনও আছে; তাদেরকে সরিয়ে দিতে বলেছি।

বিএনপি মহাসচিব বলেন, গণহত্যায় জড়িতদের বিচার করার কথা বলেছি। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার কথা বলেছি। বিচার বিভাগে বিশ জন বিচারপতি এখনও কাজ করছে, যারা আওয়ামী লীগ সরকারের। তাদেরকেও সরিয়ে দেওয়ার কথা বলেছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি