27.9 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিএনএ, ঝিনাইদহ: ‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে স্কাউটস ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহঃ আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও শেখ রাসেল হল’র প্রভোস্ট ড. রবিউল হোসেন। প্রধান বক্তা ছিলেন শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্যামল কুমার রায়, সদস্য মনিরুজ্জামান, জেলা শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, শৈলকুপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ করিম।

এসময় বক্তারা বলেন, পৃথিবীর ১০০ টি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এ দিনটি উদযাপিত হয় না। এই দিনটিকে সরকারি ছুটি দাবি জানিয়ে বক্তারা বলেন, এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ২৫ ভাগ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি। তাই বিশ্ব শিক্ষক দিবসে আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ৫ ভাগ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা দিয়েছেন ঠিক একই ভাবে মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করবেন।

বিএনএ নিউজ/আতিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি