31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় একই পরিবারের তিনজনকে হত্যা

কুমিল্লায় একই পরিবারের তিনজনকে হত্যা

COMILLA

বিএনএ ডেস্ক: কুমিল্লার হোমনায় গলায় ওড়নায় পেঁছিয়ে একই পরিবারের তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের যুবলীগ নেতা রেজাউলের মেয়ে মাহামুদা, মামাতো ভাই সাহাব এবং মামাতো ভাইয়ের স্ত্রী তিশা।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ ছিল। কিন্তু পেছনের দরজা খোলা ছিল। তদন্ত সাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ কী। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

ওসি আরো জানান, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত তিশা তার ফুপু মাহমুদার বাড়িতে মাঝেমধ্যে এসেই থাকতো। তাদের মরদেহে শ্বাসরোধ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে, মৃত্যুর ঘটনাটি গতরাতে কোনো এক সময় ঘটে থাকতে পারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, উত্তপ্ত আশুলিয়া এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর