29 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে আরিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু উপজেলার পাঁকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

শনিবার (৫ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার বোগলাউড়ি ঘাট এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের লোকজন।

পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, দুপুর একটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বোগলাউড়ি ঘাট নদীতে গোসলে করতে যায় আরিয়ান। দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এ সময় নদীতে তল্লাশি চালিয়ে আরিয়ানের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের লোকজন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী