29 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে ইয়াবাসহ ইউপি সদস্য-সহযোগী গ্রেপ্তার

বরিশালে ইয়াবাসহ ইউপি সদস্য-সহযোগী গ্রেপ্তার

বরিশালে ইয়াবাসহ ইউপি সদস্য-সহযোগী গ্রেপ্তার

বিএনএ, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লুৎফর রহমান রুবেল পাটোয়ারী মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের পানবাড়িয়া এলাকার বাসিন্দা ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

এছাড়া তার সহযোগী ইমরুল কায়েস রুবেল বেপারী মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন হাওলাদার জানান, শুক্রবার (৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় ইউপি সদস্য লুৎফর রহমান রুবেল পাটোয়ারী ও ইমরুল কায়েস রুবেলকে আটক করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে শনিবার (৫ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

তিনি জানান, ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী