32 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল যমজ দুই ভাইয়ের

কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল যমজ দুই ভাইয়ের

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. হাসান (৮) ও মো. হোসেন (৮) মুরাদনগর উপজেলার কবির হোসেনের যমজ দুই ছেলে।

বিজয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, ওই শিশুদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে কবির হোসেন বাচ্চাদের নানার বাড়ি সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে তাদের জন্য বাড়ি করার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির এক কোণ থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। এই গর্ত অনেক গভীর।

পরিবার সূত্রে জানা যায়, তারা খেলা করার একপর্যায়ে এক ভাই সেই গর্তে পড়ে গেলে আরেক ভাই তাকে দেখে বাঁচাতে যায়। এ সময় দুজনে ডুবে মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল