29 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাদক কারবারি উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মৌলভী পাড়া এলাকার রশিদ আলীর ছেলে মোহাম্মদ নূর (১৯)।

মোঃ আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন মৌলভীপাড়া এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি টীম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের বসত ঘরের শয়ন কক্ষের পশ্চিম পাশে খাটের নিচে ইয়াবা মজুদ রয়েছে। পরবর্তীতে ঘর তল্লাশি করে মোট ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায় বলে ধৃত ব্যক্তি জানায়।

আটককৃত মাদক কারবারি জানায়, ধৃত ও পলাতক ব্যক্তি মাদক চোরাচালানের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদক অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে মজুদ করত। পরবর্তীতে তারা অত্যন্ত কৌশলে উক্ত মাদক নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী