29 C
আবহাওয়া
৭:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাখে আল্লাহ মারে কে!

রাখে আল্লাহ মারে কে!


বিএনএ, চট্টগ্রাম : কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়লে শিশুসহ চার যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে। কথায় বলে, রাখে আল্লাহ মারে কে! শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে। এ সময় ভেতর থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন জানায়, লরি উল্টে ৪০ টন ওজনের কন্টেইনার প্রাইভেট কারের ওপর চাপা পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১১টার দিকে ক্রেন দিয়ে লরি সরিয়ে প্রাইভেট কারে থাকা চালকসহ ৪ যাত্রীকে উদ্ধার করা হয়। তারা সামান্য আহত হয়েছেন। চালককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনএ/ ওজি/হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী