29 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করেছে রাশিয়া

প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করেছে রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার ব্যয় বাড়ছে  যা  মস্কোর কোষাগারে চাপ তৈরি করছে।চলতি বছর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে রাশিয়া। যা দেশটির মোট সরকারি ব্যয়ের এক-তৃতীয়াংশ। এই অর্থ ১০০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে।

২০২৩ সালের প্রথম ছয় মাসে রাশিয়া প্রতিরক্ষায় ব্যয় করেছে ৫.৫৯ ট্রিলিয়ন রুবল। এই সময়ে সরকারের মোট ব্যয় ১৪.৯৭ ট্রিলিয়ন রুবলের মধ্যে প্রতিরক্ষায় ব্যয় হয়েছে ৩৭ দশমিক ৩ শতাংশ।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মস্কো সামরিক বাহিনীতে ২ ট্রিলিয়ন রুবল ব্যয় করেছে। এই বছরের প্রথমার্ধে বাজেট ব্যয় ২০২২ সালের একই সময়ের তুলনায় ২.৪৪ ট্রিলিয়ন রুবল বেশি। এই অতিরিক্ত অর্থের ৯৭ দশমিক ১ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে।

নথি অনুসারে, নতুন বার্ষিক প্রতিরক্ষা বাজেটের ৫৭ দশমিক ৪ শতাংশ ইতোমধ্যে ব্যয় করে ফেলেছে রাশিয়া।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী