29 C
আবহাওয়া
৭:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

বিএনএ, চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা সফর আলী, শেখ মো. ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,  প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, ড. নেছার উদ্দিন মঞ্জু ও হাজী বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। মিলাদ, কোরআন খতম ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফজল আহমেদ।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী