25 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি

মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি

২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ের পূর্ব মুহুরীপাড়া এলাকা থেকে ১শ’ পিস ইয়াবাসহ মো. পারভেজ (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) গভীর রাতে ওই এলাকার দরবারে ফাহিমিয়া নেজামিয়া চিশতীয়া আল কাদেরিয়া নামে একটি মাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  তিনি ওই মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি জানান, পারভেজ মুহুরীপাড়ার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক আইনে আরও চারটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি করেন। এর আগেও তাকে হালিশহর থানার ট্যাক্সিম হাজীর মাজারের সামনে বসে ইয়াবা বিক্রির সময় গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, মাজারের সামনে দাঁড়ানো কাউকে সাধারণত সন্দেহ করা হয় না। এখানে মাদক বিক্রি কিছুটা ঝুঁকিমুক্ত। তাই মাজারের সামনে বসেই তিনি ইয়াবা বিক্রি করেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের