27 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় ভোট গ্রহ‌ণে ব‌্যাপক প্রস্তু‌তি

ছাগলনাইয়ায় ভোট গ্রহ‌ণে ব‌্যাপক প্রস্তু‌তি


ঢাকা, ৫ জুন, ২০২৪ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে সারাদেশের ৫৮টি উপজেলায় বুধবার(৫জুন) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এর ম‌ধ্যে ফেনী জেলার ছাগলনাইয়া উপ‌জেলা অন‌্যতম। অন‌্যান‌্য উপ‌জেলার মত এখা‌নেও প্রশাসন  ছাগলনাইয়ায় ভোট গ্রহ‌ণে ব‌্যাপক প্রস্তু‌তি  নি‌য়ে‌ছে।

 

জানা যায়, ছাগলনাইয়া উপজেলায় ১ লাখ ৬৬ হাজার ২ শত ৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৭ শত ৯২ জন। নারী ৮০ হাজার ৪ শত ৭৯ জন। কেন্দ্র রয়েছে ৫৪টি। এই সব ভোটার ৫ জুন ৫ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী থেকে ১ জন চেয়ারম্যান, ১ জন মহিলা ভাইস চেয়ারম্যানকে তাদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করবেন।ই‌তোপূ‌র্বে  পুরুষ ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

ছাগলনাইয়া হবে দূর্নীতি-স্বজনপ্রীতি ও মাদক মুক্ত স্মার্ট উপজেলা – মিজান

 

নির্বাচনে চেয়ারম‌্যান প‌দের  প্রার্থীরা হলেন- ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার কাপ-পিরিচ প্রতীক, অ্যাডভোকেট শহিদ উল্লাহ মজুমদার দোয়াত কলম প্রতীক, আব্দুল হালিম আনারস প্রতীক, সাংবাদিক কাজী ফারুক টেলিফোন প্রতীক ও মেহেদী হাছান মুকুট প্রতীক।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী কলস প্রতীক ও নাসিমা আক্তার সেলাই মেশিন প্রতীক।

বিএনএনিউজ/ এস‌জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ