31 C
আবহাওয়া
৪:৫১ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বাবার সঙ্গে অভিমান করে  ৯ বছরের শিশুর আত্মহত্যা

বাবার সঙ্গে অভিমান করে  ৯ বছরের শিশুর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে ৯বছরের এক শিশু আত্মহত্যা করেছে।নিহত শিশুর নাম নুরুল হক নিশাত। সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।

শনিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাগধারা বাজার সংলগ্ন সরকারি আশ্রয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরু আলম তিন ছেলে ও স্ত্রী নিয়ে সরকারি আশ্রয়ন কেন্দ্রে বসবাস করে। তাঁর পৈত্রিক বাড়ি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে। আজ সকাল থেকে নুর আলম ঘরের পাশে নিজের মাটি ভরাটের কাজ করে। মাটি ভরাটের কাজ শেষে দুপুরের দিকে নুর আলম আশ্রয়ন কেন্দ্র পার্শ্ববতী একটি দোকানে যায় নাশতা করার জন্য। এ সময় তাঁর ছোট ছেলে নিশাত বাবার সাথে দোকানে যাওয়ার বায়না ধরে বসে। কিন্তু বাবা তাকে দোকানে না নিয়ে একটি চিপস্ দিয়ে ঘরে রেখে যায়। এতে সে বাবার ওপর অভিমান করে বসত ঘরের দরজা-জানালা বন্ধ করে জানালার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা  জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে জানালার সাথে ঝুলানো তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিএনএ/রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫