28 C
আবহাওয়া
৩:২০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন


বিএনএ, ঢাকা : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গত মঙ্গলবার ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। এরপর তাকে নেওয়া হয় ডিবি হেফাজতে।

পরে ছরওয়ার আলমকে গ্রেপ্তার দেখানো হয়।
ছরওয়ারের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ