28 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা

৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা


বিএনএ, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে।জনসভাটি ওইদিন বেলা দুইটায় শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান যে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাপনী জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের প্রতি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ