31 C
আবহাওয়া
৪:০২ অপরাহ্ণ - মে ১৪, ২০২৬
Bnanews24.com
Home » আজকের মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালট না পৌঁছালে বাতিল হতে পারে ভোট: ইসি

আজকের মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালট না পৌঁছালে বাতিল হতে পারে ভোট: ইসি


বিএনএ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে (৫ ফেব্রুয়ারি) দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব পোস্টাল ব্যালট দেশে না পৌঁছালে সেই ভোট গণনার বাইরে থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট সংক্রান্ত বিডি অ্যাপে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি সই করে সাদা রঙের ব্যালট খামসহ হলুদ খামের ভেতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কছের ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন।

এতে আরও বলা হয়, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। আর ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। তাই প্রবাসী ভোটারদের দ্রুত ব্যালট পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ