28 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » স্বস্ত্রীক ওমিক্রনে আক্রান্ত তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

স্বস্ত্রীক ওমিক্রনে আক্রান্ত তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান


বিএনএ, বিশ্বডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার স্ত্রী এমাইন। শনিবার (৫ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য জানান তিনি নিজেই।

টুইটে তিনি বলেন, হালকা কিছু লক্ষণ অনুভব করার পর আমার স্ত্রী ও আমার শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। ভাগ্য ভালো যে, আমাদের সংক্রমণ বেশ হালকা। আমরা করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছি। করোনায় আক্রান্ত হলেও বাসা থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেন সফরে গিয়েছিলেন এরদোয়ান। সেখানে তিনি রাশিয়া ও ইউক্রেনের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নত করতে দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এরদোয়ান ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার চেষ্টাও করছেন।

বিএনএ/এম এফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি