30 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চবি ছাত্রশিবিরের নেতৃত্বে ইব্রাহিম, ওবায়দুল্লাহ

চবি ছাত্রশিবিরের নেতৃত্বে ইব্রাহিম, ওবায়দুল্লাহ

চবি ছাত্রশিবিরের নেতৃত্বে ইব্রাহিম, ওবায়দুল্লাহ

বিএনএ, চবি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ। রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩ টায় চট্টগ্রামের সাফা আর্কেড মিলনায়তনে ছাত্রশিবির চবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত এবং সেক্রেটারি মনোনীত হয়।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চবি মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা. উসামা রাইয়ান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, চবির সদ্য বিদায়ী সভাপতি নাহিদুল ইসলাম এবং ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েম।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি এবং মনোনীত সেক্রেটারি সাবেক অর্থ সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থানের চবির সমন্বয়ক ছিলেন।

বিএনএনিউজ/ সুমন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী