31 C
আবহাওয়া
৯:০২ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা : আজ (শুক্রবার) ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

জানা গেছে, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নেয়া হবে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন।

পরবর্তীকালে দুই নেতা দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা করবেন। সেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে, দুই দেশের মধ্যে যৌথ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাত করবেন। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে প্রথম সরকারপ্রধান, যিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছেন। একদিনের সফর শেষ করে সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এটি বর্তমানে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গাছ হত্যার প্রতিবাদ গাছ লাগিয়েই করতে হবে: ডেপুটি স্পিকার চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই'