33 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে মুখ খুললেন পূর্ণিমা

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে মুখ খুললেন পূর্ণিমা

পূর্ণিমা

বিনোদন ডেস্ক: বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ওভার দ্য টপ স্ট্রিমিং (ওটিটি) প্ল্যাটফর্ম। টেলিভিশন কিংবা সিনেমা হলের চেয়ে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টারসহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মেই মুখ গুঁজে বসে থাকতে দেখা যায় এখনকার দর্শকদের।

নিজের সময় অনুযায়ী, পছন্দ মতো কনটেন্ট দেখার সুবিধার জন্যই মূলত এত চাহিদা এ প্ল্যাটফর্মগুলোর। কমেডি, হরর, রোমান্টিক, থ্রিলার কিংবা অ্যাকশন-প্ল্যাটফর্মগুলোও তাদের ডালা সাজিয়েছে বাহারি কনটেন্টে। বয়সভেদে এগুলোর আবার শ্রেণিবিন্যাস করা হয়েছে।

অর্থাৎ ১৩ বছর বয়সের দর্শকদের জন্য আলাদা সিনেমা-সিরিজ। রয়েছে পনেরো বছর বয়সের দর্শকদের জন্যও, আবার কিছু রয়েছে ১৮ বছর বা তার ঊর্ধ্বের জন্যও। যেখানে শুধু কাছাকাছি দৃশ্য নয়, থাকছে নানা অশ্লীল, অশালীন দৃশ্যও। তবে এসব কিছুই পশ্চিমা বিশ্বে, তাদের সংস্কৃতি এবং দর্শক চাহিদার কথা মাথায় রেখে করা।

কিন্তু ইদানীং আমাদের দেশীয় ওটিটিতেও এ বিদেশি সংস্কৃতির চর্চা লক্ষ্য করা যায়। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনির সঙ্গে মিল রেখে দেশীয় ওটিটিগুলোতে এখন এসব অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে বলে অভিযোগ কিছু দর্শকদের।

তাদের দাবি, এসব কনটেন্ট আমাদের সংস্কৃতিকে বিশ্বে ভুলভাবে উপস্থাপন করছে। কিন্তু এ ভালগারিজম কিংবা অশ্লীলতা আমাদের সংস্কৃতির সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? দেশীয় কনটেন্টে এসব অশালীন দৃশ্যে থাকা কিংবা সেসব দৃশ্যে অভিনয় করা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বিষয়টি দেখছেন অশালীনভাবেই। এক সময় তিনি নিয়মিত অভিনয় করেছেন বড় পর্দায়। এখনো সিনেমায় অভিনয় করছেন। কিন্তু ওটিটি থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন তিনি।

এর পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই (অশ্লীলতার সময়) নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।’

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর