34 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মুশফিকের টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা

মুশফিকের টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা

মুশফিকের টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা

বিএনএ ডেস্ক: এশিয়া কাপে নিজেকে মেলে ধরতে পারেন নি মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ক্যাচ মিস, ক্যাচ নিয়েও রিভিউ না নিতে পারার তার ব্যর্থতা সমালোচনা আরও প্রবল করে।

এমন সমালোচনার মাঝে দেশে ফিরেই ক্রিকেটের এই সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন মি. ডিপেন্ডেবল।

রোববার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন মুশফিক। তবে বাকি দুই ফরম্যাট চালিয়ে যাবেন বলে জানান তিনি।

পোস্টে সবাইকে সালাম এবং শুভেচ্ছা মুশফিক বলেন, দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও কুড়ি ওভারের ফ্রাঞ্চাইজি লিগ খেলে যাবেন মুশফিক।

তিনি লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে।

প্রসঙ্গত, মুশফিকের আগে এই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ৫০ ওভারের ফরম্যাট ও টেস্ট ক্রিকেট খেলছেন নিয়মিত।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু