20 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » হজ যাত্রীদের সেবা দিচ্ছেন কুবির রোভার রাশেদুল

হজ যাত্রীদের সেবা দিচ্ছেন কুবির রোভার রাশেদুল

হজ যাত্রীদের সেবা দিচ্ছেন কুবির রোভার রাশেদুল

বিএনএ, কুবি: প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ স্কাউটস পুরো দেশ থেকে রোভার সদস্য বাছাই করে হজ ক্যাম্পে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ‘রোভার স্কাউটস’ থেকে সুযোগ পেয়েছেন অর্থনীতি ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. রাশেদুল আমীন।

এ ক্যাম্পে রোভার স্কাউটের সদস্যরা হজের উদ্দেশ্যে আগত হজ যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা প্রদান করেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস থেকে সুযোগ পাওয়া মো. রাশেদুল আমীন বলেন, হজ যাত্রীদের সেবা প্রদান করার সুযোগ পাওয়া এটা সত্যিই অনেক প্রাপ্তির জায়গা। আমি হয়তো স্কাউটস এ সম্পৃক্ত হওয়ার কারনেই এই সুযোগ পেয়েছি। বাংলাদেশ স্কাউটস ও কুবি রোভারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এ সুযোগ করে দেয়ার জন্য।

উল্লেখ্য,কুমিল্লা জেলা রোভার এর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার ৫ জন সুযোগ পেয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছেন মো. রাশেদুল।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী