26 C
আবহাওয়া
১০:১৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আসলে এটা রেললাইন নয়!

আসলে এটা রেললাইন নয়!

আসলে এটা রেললাইন নয়!

বিএনএ, ঝিনাইদহ: প্রথম দেখায় মনে হবে রেললাইন। আসলে এটা রেললাইন নয়, এটা ঝিনাইদহ-কালীগঞ্জ-যশোর মহাসড়কের চিত্র। প্রচণ্ড গরম ও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ওই সড়কের বিষয়খালী এলাকা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। চার লেন সড়কের কাজ শুরু হবে বলে সড়কের পাশে বড় বড় গাছ বিক্রি করা হয়েছে। ফলে প্রখর রোদে রাস্তার পিচ সব গলে যাচ্ছে। যানবাহন চলাচলের কারণে প্রশস্ত মহাসড়কের মাঝখানে রেল লাইনের মতো চিত্র তৈরী হয়েছে। ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

সরজমিন দেখা গেছে, ঝিনাইদহ যশোর সড়কের বিষয়খালীর বটতলা নামকস্থান থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত ১২০০ ফিট রাস্তা ফুলে উঠে রাস্তার মাঝখানে উচু ঢিঁবির সৃষ্টি হয়ে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। গত দুই সপ্তাহ ধরে এই হাল আরও বেহাল দশায় পরিণত হয়েছে।

বিষয়খালী গ্রামের বসির উদ্দিন জানান, সড়কটি এতটাই বেহাল যে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তিনি বলেন, মেঠো সড়কে যেমন গরুর গাড়ী চলতে চলতে পয়ান বা রিক তৈরী হয়, ঠিক গুরুত্বপূর্ণ এই মহাসড়েকর অবস্থাও তেমন হয়েছে।

স্থানীয় মহারাজপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান খুরশীদ মিয়া জানান, এই সড়কে চলাচলকারী হাজারো পরিবহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিদিনই অকেজো হয়ে পড়ছে বাস ও ট্রাক। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

বিষয়খালী বাজারের চা বিক্রেতা রাকিব হোসেন জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ২০/২৫ টি মোটরসাইকেল এমন রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে। রাস্তাটি মেরামত খুবই জরুরী বলে তিনি জানান।

এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, যেহেতু ফোরলেনের কাজ চলছে তাই বড় ধরণের কোন মেরামত করা হচ্ছে না। তবে রাস্তার যে অংশ খুব খারাপ সেখানে মেরামত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনএনিউজ/ আতিকুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন