18 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুবিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং কেক কাটার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

এ সময় তারা ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ‘-প্রতিপাদ্যকে ধারণ করেন।

বুধবার (৪ জানুয়ারি)  বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে  দিবসটি পালন করেন শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু তাহের, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ মো. জিল্লুর রহমান, সহকারী প্রক্টর অমিত দত্ত, শারমিন সুলতানাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিএনএনিউজ/হাবিবুর রহমান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী