31 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কিশোরকে ছুরিকাঘাত

রাজধানীতে কিশোরকে ছুরিকাঘাত

ছুরিকাঘাত

বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর এলাকায়  পূর্ব শত্রুতার জেরে ইমরান হোসেন(১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা । মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত কিশোর ইমরান জানান,  কয়েকদিন আগে ক্যারাম খেলা নিয়ে শাওন, বিল্লু, মাহিম, ও মহিউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। আজ আমি ময়ুর ভিলার সামনে আমিনুলের দোকানে বসেছিলাম। এ সময় আমাকে ৭-৮ জন এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তারা সবাই কাটাসুর বোটঘাট খালপাড় এলাকায় থাকে।  আমি পেশায় ইজিবাইকচালক। কাটাসুর রোডে আমার বাসা। আমার বাবার নাম আলাউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া  বলেন, মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত এক কিশোরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।   তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসকরা জানান তার অবস্হা আশংকাজনক।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!