29 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতার

ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতার


বিএনএ, সাভার: সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তারা হলেন- শাহারা বানু, মশিউর রহমান, রবিউল ইসলাম রবি ও সাবিনা ইয়াসমিন। অভিযানকালে চাকরিপ্রার্থী ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে আনন্দপুর এলাকায় প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেড নামক একটি তথাকথিত প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছ থেকে ৩৭টি ভর্তি ফরম, ৭টি টাকা জমার রশিদ বই, ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি, ১০টি অঙ্গীকারনামা ও ৬টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো.জিয়াউর রহমান চৌধুরী বলেন, আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল চক্রটি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থী মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। আর এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা র‌্যাবকে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছে। রাজধানীসহ ঢাকা জেলার একাধিক জায়গায় অফিস ভাড়া নিয়েছে। এসব অফিসে চাকরি প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে মোটা অংকের টাকা হাতিয়ে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিতো। পরে চাকরি প্রত্যাশীরা জালিয়াতি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে চক্রটির সদস্যরা উল্টো নানা হুমকি দিতো।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু