34 C
আবহাওয়া
৮:৪৪ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সেনবাগে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা

সেনবাগে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা

সেনবাগে অচেতন করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদ্রাসার একছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে।বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ২জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে জানা যায়, উপজেলার বীজবাগ ইউনিয়নের দীন নারায়ণপুর গ্রামে একইদিন দুপুরে এ ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন বীজবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দীন নারায়ণপুর গ্রামের মজু কারিগর বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে ধর্ষক জহির উদ্দিন (৪৫) ও তার সহযোগী একই এলাকার মৃত আলী সারেংয়ের ছেলে হাবীব উল্যাহ (৪৩)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,ধর্ষক জহির পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ি এবং অপর আসামি হাবীব ওই জায়গার মালিক। বিভিন্ন সময় প্রতিবেশী ওই মাদরাসা ছাত্রীকে টাকা পয়সা দিয়ে প্রলোভন দেখাত ধর্ষক।আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

গিয়াস উদ্দিন রনি,জিএন

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর