29 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চলতি মাসেই  আসছে শৈত্যপ্রবাহ

চলতি মাসেই  আসছে শৈত্যপ্রবাহ

চলতি মাসেই আসছে শৈত্যপ্রবাহ

বিএনএ ডেস্ক: চলতি ডিসেম্বর মাসের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুইটি মৃদু কিংবা মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে।  তবে মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দুইটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে সেটি বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদফতর জানায়, চলতি মাসে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়বে। নদ-নদীগুলোতে স্বাভাবিক পরিস্থিতি থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি