32 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভাই-বোনের মৃত্যু

মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভাই-বোনের মৃত্যু

গ্যাস বিস্ফোরণ

বিএনএ, ঢাকা : মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ভাই-বোন শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়। তাদের মা-বাবা চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন ইয়াসিন (৬), ফাতেমা (৩)।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড ইনস্টিটিউট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি (তদন্ত) রাজিব খান বলেন, ‘দগ্ধ দুই শিশুর মৃত্যু হয়েছে। ঢাকায় ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। শিশুর বাবা কাউছার ও মা শান্তার অবস্থাও আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে।’

বৃহস্পতিবার ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর শাহ সিমেন্ট রোড এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে চার জন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভাই-বোনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী